বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬

বেদনার আত্মচিৎকার

আজ আমার আকাশ নীল রঙে রঙিন
পৃথিবীর সমস্ত কিছু বিবস্ত্র মনে হচ্ছে!
প্রিয়জনের বিদায়ী বেলা,কতনা বিষাদের!
আজ আমি উপলব্ধি করিতে পারলাম ।



Posted via Murtaza

সোমবার, ৬ জুন, ২০১৬

স্যার আমার বউরে আইনা দেন, আমার বউ কই?

স্যার আমার বউরে আইনা দেন, আমার বউ কই?
দুঃখিত বাবুল আক্তার সাহেব আপনার কান্নার কোন মুল্য দিতে পারিনি বিধায় !

"স্যার আমার বউরে আইনা দেন, আমার বউ কই? আমার বউ গেলো কই, আমার বউরে আইনা দেন। ও কি বেঁচে আছে না মরে গেছে, আমাকে একটু দেখতে দেন।"

কথাগুলি বলছিলেন আর বারবার হাউমাউ করে কাঁদছিলেন চট্রগ্রামের পুলিশ সুপার বাবুল আকতার । কথাগুলা যে কতটা আদর ও ভালোবাসা এবং হারানোর যন্ত্রনা থেকে বলছেন তা বুঝার মন অনেক আগেই মরে গিয়েছে আমাদের তাই বুঝিনি ।

জনাব বাবুল আক্তার -
আজ আপনি যেভাবে কেঁদেছেন এর চাইতেও আরও অনেকটা আবেগ নিয়ে আমি ইলিয়াস আলির কন্যাকে কাঁদতে দেখেছি । বাবার ছবি বুকে নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যেখানেই আশার বানী মিলত সেখানেই সে ব্যাক্তির পায়ে ধরতে দেখেছি । কিন্তু বাবার কোন সন্ধান পায়নি এই নিষ্পাপ বাবা হারা মেয়েটি !!

আমি কাঁদতে দেখেছি শহীদ জনি ভাইয়ের স্ত্রী কে স্বামী হারা যন্ত্রনায় । যে কান্নায় গগন বিদারী আর্ত চিৎকার উঠেছিলো । কিন্তু আমার বোন তাঁর স্বামী জনিকে আর ফিরে পায়নি । আপনার পোশাকের লোকেরা জনির ছোট্ট একটি বুকে ২১ টি গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিলো ।

আকাশ বাতাস ভারী হয়েছিলো সেদিন বিএনপি কর্মী মুন্নার বাবার গগনবিদারী আর্ত চিৎকারে । শুনবেন কি বলে মুন্নার বাবা চিৎকার করেছিলো ? শুনুন -
" আমার ছেলেকে ফিরিয়ে দিন নতুবা গ্রেপ্তার দেখান অথবা মরে গেলে কবর দেখিয়ে দিন কবর জিয়ারত করে হলেও মনকে শান্তনা দেই" 
আপনার পোশাকের মানুষগুলি মুন্নাকে তুলে নিয়ে আর ফেরত দেয়নি । আজ ও পর্যন্ত মুন্নার বাবা জানেইনা তাঁর ছেলে বেঁচে আছে নাকি মরে গেছে ।

সেদিন অডিটোরিয়ামের সবাই কেঁদেছিলেন যুবদল নেতার মায়ের আর্ত চিৎকারে , যে মা বারবার সাদা পোশাকধারী পুলিশের পায়ে ধরে বলেছিলেন " আমার ছেলেকে নিয়ে যাবেন না , আমি জানি আপনারা ওকে আর ফিরিয়ে দিবেন না , ছেলের পরিবর্তে আমাকে নিয়ে যান " ।
কিন্তু আপনাদের পেশার সেই লোকগুলা সেদিন সে মায়ের কান্নার আওয়াজ কে লাথি মেরে তাঁর বাচ্চাকে তুলে নিয়ে ১৮ ঘণ্টা পর লাশ ফিরিয়ে দিয়েছিলো ।

এরকম হাজারো মা, বোনের , বাবার , ও নিষ্পাপ বাচ্চাদের কান্না প্রতিনিয়ত আমরা শুনতে পাই।কান্না শুনতে শুনতে আজ আমরা পাথর হয়ে গিয়েছি । নিজেরা কাঁদতেও ভুলে গিয়েছি। তাই আজ আপনার কান্না আমাদের কাছে কোন গুরুত্বই রইলনা ।

আল্লাহর বিচার দেখুন, যাদের জন্যে আপনারা ওই মহান পোশাক কে কলংকিত করেছেন , দিনের পর দিন গুম হত্যা করে মা বাবার কোল খালি করেছেন আজ তাদের কাছেই নিজের বউকে ফিরিয়ে দেবার আকুতি মিনতি করছেন ।

দুঃখিত বাবুল আক্তার সাহেব আপনার কান্নার কোন মুল্য দিতে পারলাম না ।
তবে দোয়া করি আল্লাহ যেন আপনার স্ত্রীকে জান্নাত নসীব করেন আমীন ।



Posted via Murtaza

রবিবার, ২৯ মে, ২০১৬

একটা চিরকুট

একটা চিরকুট

বন্ধু বর
আশা করি আমার দেয়া যন্ত্রণা পেয়ে ও ভালো আছো আপন গরিমায়। আমিও চাই তুমি অন্তহীন ভালবাসার স্পর্শের গণ্ডিতে ডুবে থাক। বন্ধু তোমায় অনেক ভালবাসি! এখন ও আমি কুড়িয়ে কুড়িয়ে খুঁজে বের করি আমাদের অলিখিত অতীতের বাস্তবতা।
বন্ধু তোমাকে অতিরিক্ত চিন্তায় নিমজ্জিত করে আমি হারাতে চাইছিলাম অপারগতার লজ্জায়। এর জন্য দায়ী আমার অপ্রাপ্তবয়স্ক প্রবাস জীবন। চির সবুজ বন্ধু আমার, এখন আমি অনেকটা নিয়ন্ত্রিত! চাইলে যে কোন কিছু করার দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু তুমি আমার চেয়ে ও অনেক সমৃদ্ধ! আমি যা চাই তুমি তা এখন আর চাইবেনা। আমি ভালবাসলেও তুমি হয়তো বাসবেনা; সেই শৈশব থেকে এই অবধি অনেকটা পথ পাড়ি দিয়েছি! প্রতিটা মূহূর্ত আমাদের আন্তরিকতার কোনো কমতি ছিলনা, ভালবাসা ছিল অপুরন্ত। তোমার সাথে কাটানো প্রতিটা সেকেন্ড, তোমার ভালো মন্দ বিচরিক ক্ষমতা, মানুষকে আপন করে নেওয়ার কৌশল, তোমার দেয়া অনুপ্রেরণা ইত্যাদি সকল ইতিবাচক পৃষ্ঠাগুলি আমি আমার জীবন চলার পথে কাজে লাগানোর চেষ্টা করি। বন্ধু আমাকে ক্ষমা নই, গ্রহণ কর। তোমাকে কষ্ট দেওয়া সকল বিষয়ের জন্য ক্ষমা প্রার্থী ।
ইতি তোমার •••••••। (নিজে লিখে নিবে)


বিঃদ্রঃ  - ভুল বানান শুদ্ধিকরণের অধিকারী একমাত্র গিয়াস আজম।



Posted via Murtaza

সোমবার, ২৩ মে, ২০১৬

অতিরিক্ত পন্ডিত

দুনিয়ার বিষয়ে যত জ্ঞানী হোক , পরকালের ব্যাপারে তত•••••
মৃত্যুর পরে কি হবে! তা নিয়ে বানিয়ে বানিয়ে বই লিখার মত দুঃসাহস এখনো কারো হয়নি। কারন পরকালের বিষয়ে অসংখ্য কোরআনের আয়াত রয়েছে! এবং রাসুল (সঃ) নিজেও তার সাহাবীদেরকে পরকালের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য উপদেশ দিয়েছেন।

#কেতকী  জান্নাত এবং জাহান্নামের উপর বিশ্বাস না থাকলে ঈমান থাকেনা।

Such status is good for everybody avoided. Plz

পারলে তোমার ইনবক্স থেকে ঘুরে আসো।


রবিবার, ২২ মে, ২০১৬

শাস্তি চাই

একজন শিক্ষক নই!! আমার ধর্মকে নিয়ে যেই কটাক্ষ করবে তার ফাঁসি চাই। আর একজন ভাল শিক্ষক যে কিনা মানুষ গড়ার কারিগর,  সেই কখনও কোনও ধর্মকে নিয়ে কটাক্ষ করতে পারেনা। এই কয়েকদিন দেখিতেছি আমাদের ছোট বেলার সবচেয়ে লজ্জা জনক কাজ টা কিছু নির্লজ্জ মানুষের মাধ্যমে ফ্যাশনে পরিণত হচ্ছে। আমি ধিক্কার জানায় এসব বিবেক বর্জিত মুসলমানদের! যারা দাবি করে আমি মুসলিম,আবার কাফেরদের জন্য রাস্তায় নির্লজ্জের মতো কানে ধরে আবালের মতো দাড়িয়ে থাকে।
আমার রাসুল (সঃ) কে নিয়ে খারাপ কথা বলার শাস্তি শুধু কানে ধরলে হবেনা! এর জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই , যাতে আর কেউ ভবিষ্যতে ধৃষ্টতা দেখাতে না পারে।


উক্তি

অন্য কেউ জিতেছে বলে, ভেবো না তুমি পরাজিত!!!😐   কাউকে তুমি ভালবাসোনা বলে, ভেবোনা তুমি ভালবাসার মতো কেউ নেই!


বৃহস্পতিবার, ১৯ মে, ২০১৬

অনুভূতি



                    
আজও মনে পরে তোমায়!!
     আমার সবটুকু অনুভূতি জাগ্রত করে।
কল্পনার অ্যালবাম আটকে রেখেছি,
       শতাব্দীর শুরু থেকে এই অবধি ।
সেই প্রথম দিনের উষ্ণ অনুভূতি
           মিশে আছে আমার শিহরনে ।



Posted via Blogaway